১১ ডিসেম্বর ২০২৩


মদিনা মার্কেট পনিটুলা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :  সিলেট নগরের মদিনা মার্কেট এলাকা থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ ডিসেম্বর) প্রথম প্রহর রাত ১টার দিকে মদিনা মার্কেটের পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়ান পেঁছানো অবস্থায় তার লাশ পাওয়া গেছে বলে পরিবারে সদস্যরা পুলিশকে জানান।

মৃত জলি রাণী চন্দ (২১) পনিটুলার ব্লক-এ এর ৩১/১ নং বাসার গৌরমোহন চন্দের মেয়ে এবং বিবাহিত ছিলেন। তার স্বামী প্রবাসী থাকেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতেপারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এসএমপি’র জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

পরিবারের সদস্যরা রাত ১২টার দিকে শিলিং ফ্যানের সাথে জলি রাণীর দেহ ঝুলন্ত মাটিতে নামান বলে পুলিশেকে জানান তারা। খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসি বলেন- জলি এমসি কলেজে পড়ালেখা করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন