৬ জুলাই ২০১৯


সুরমায় ভেসে উঠলো মাহার লাশ, সৎ মা কারাগারে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : শহরতলীর কুমারগাঁয়ে সুরমা নদীতে সৎ মা কর্তৃক ছুঁড়ে ফেলা মাহার (৫) লাশ নদীতে ভেসে উঠেছে। এ ঘটনায় তার সৎ মা সালমা বেগমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আটক সালমাকে কারাগারে পাঠানো হয়েছে। নিহত মাহা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ নদী থেকে তার লাশ উদ্ধার করে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমারগাঁও সুরমা নদীর উপর সেতু থেকে মাহাকে ফেলে দেন সৎ মা সালমা। এরপর নিমিষেই সুরমার প্রখর স্রোতে নদীগর্ভে তলিয়ে যায় শিশুটি। পরে উপস্থিত লোকজন ঘটনাটি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় হেফাজতে নেন।

জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।

শেয়ার করুন