১ জুলাই ২০১৯


নগরে হিযবুত তাহরীরের সদস্য গ্রেফতার

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে সিলেট নগরের চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের প্রধান গেইটের সামন থেকে হযরত শাহজালাল (র.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেবাশীষ দেব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত হিযবুত তাহরীর সদস্য হলেন জুয়েল আহম্মদ (২৬)। তিনি বিয়ানিবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আব্দুল খালিকের ছেলে। জুয়েল বর্তমানে উপশহর ব্লক-সি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ধৃত আসামী এসএমপি’র কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭ তাং-২৮/১১/২০১৮ খ্রিঃ ধারা- ৮/৯(২)/১৩ ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন; এর এজাহারভুক্ত পলাতক আসামি।

শেয়ার করুন