১ জুলাই ২০১৯

ওসমানীনগর(সিলেট) প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৬০) নিহত হয়েছেন। তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের বাহ্মণগ্রামের বাসিন্দা।
সোমবার সকাল পৌণে দশটার দিকে ব্রাহ্মণগ্রাম এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাস বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ওসি অহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসির বাসটি আটক করা হয়েছে।