৩০ জুন ২০১৯


ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগরে মাইক্রোবাস ও দু’টি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক জহির আলী নিহত হয়েছেন। নিহত জহির আলী মৌলভীবাজারের কমলগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫জন।

রোববার সকাল ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের আহমদনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

তাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ রাজা মিয়া দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন