৩০ জুন ২০১৯


শায়েস্তাগঞ্জে পিকআপভ্যান চাপায় পথচারী নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকায় পিকআপভ্যান চাপায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সিলেটগামী একটি পিকআপভ্যান ওলিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহত ওই পথচারীকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন