২৮ জুন ২০১৯


মাধবপুরে ট্রাক-মেক্সি সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-মেক্সির সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার হোটেল হাইওয়ে ইন’র সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মসলে উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন