২৪ জুন ২০১৯


কুলাউড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া

মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলগাও এলাকায় বাসের ধাক্কায় রহিম উল্লা (৭০)নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।নিহত রহিম উল্লা উপজেলার গৌরিশংকরের মৃত নজির মিয়ার ছেলে। এসময় আহত হয়েছেন ৪ জন।

সোমবার দুপুর দেড়টার দিকে কুলাউড়া চাতলগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা ফারহানা বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান কুলাউড়াগামী একটি লোকাল বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী রহিম উল্ল্যা আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন