২১ জুন ২০২৩


কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্ট বের করে দেয়ার অভিযোগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন ভোট কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা পেশিশক্তি প্রদর্শন করছেন।

বুধবার সকালে ৯ নং ওয়ার্ডের পশ্চিম সুবিদবাজারস্থ আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল গণমাধ্যমের কাছে এমন অভিযোগ করেছেন।

বাবুল এই অভিযোগ করলেও নির্দিষ্ট করে তিনি বলেননি কোন কোন কেন্দ্র থেকে তাঁর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন