২৭ আগস্ট ২০১৭


নগরবাসীর প্রতি এসএমপির আহবান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের আনন্দ ও শান্তি শৃংখলা অটুট রাখতে মহানগরীর বাসিন্দাদের প্রতি সহযোগিতা কামনা করেছে সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মূসার পাঠানো এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকলে সার্বিক নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখতে কয়েকটি বিষয় মেনে চলার অনুরোধ করা হয়েছে তা নিচে তুলে ধরা হলো:-

১। সিলেট নগরীর ১০টি পশুর বৈধ হাট থেকে পশু কেনার জন্য অনুরোধ করা হলো। বৈধ হাটগুলো হচ্ছে- সিলেট মহানগর এলাকায় কোতয়ালী থানার কাজীর বাজার পশুর হাট, এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগান মসজিদ সংলগ্ন মাঠ, দক্ষিন সুরমা থানার লালাবাজার পশুর হাট, কামাল বাজার পশুর হাট, নাজির বাজার পশুর হাট, মোগলাবাজার থানার রেঙ্গা হাজীগঞ্জ বাজার, জালালপুর পশুর হাট, রাখালগঞ্জ বাজার পশুর হাট, শাহপরান (রহঃ) থানার পীরের বাজার পশুর হাট, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ মাঠ।

২। ব্যাংক, অর্থলগ্নী প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা গ্রহন করুন।

৩। কোরবানীর পশু সিটি কর্পোরেশন কর্তৃক নিদিষ্ট স্থানে এবং ইউনিয়ন এলাকায় নিদিষ্ট স্থানে করুন। পশু জবাইয়ের বর্জ্য নিদিষ্ট জায়গায় রাখার ফেলুন। এ ক্ষেত্রে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করে অস্থায়ী পশু জবাইয়ের স্থান সর্ম্পকে জানার জন্য অনুরোধ করা গেল।

৪। প্রতিটি পশুর হাটে জাল টাকা সনাক্তে সিলেট মেট্টোপলিটন পুলিশের বুুথে জাল টাকা সনাক্ত করন মেশিন দ্বারা টাকা পরীক্ষা করে নিশ্চিত হোন।

৫। ঈদগাহে যাওয়ার সময় নগদ অর্থ, মোবাইল ফোন বহন করার ক্ষেত্রে সর্তক থাকুন।

৬। ঈদ উপলক্ষ্যে বাসা-বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন, ঈদগাহ্ মাঠে প্রবেশের সময় জায়নামাজ ব্যতীত অন্য কোন বস্তুু না নেওয়ার জন্য সকলকে নিরুৎসাহিত করুন।

৭। ট্রাফিক আইন মেনে চলুন। ঈদগাহ্ মাঠের যানযট নিসরন কল্পে ব্যক্তিগত গাড়ী ঈদগাহ মাঠ হতে দূরে পার্কিং এর জায়গায় রাখুন।

৮। ঈদ উপলক্ষ্যে ছুটিতে গেলে বা বাসা ত্যাগ করলে আপনার বাসার দরজা-জানালা সঠিকভাবে তালাবন্ধ করুন, আপনার বাসা/অফিসে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন, দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন, মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে-দুস্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশকে অবহিত করুন।

৯। ঈদের আগে কিংবা পরে সময় নিয়ে ভ্রমন পরিকল্পনা করুন। শেষ মূর্হতে ট্রেন ও বাসের মারাত্মক ভিড় এড়িয়ে চলুন। জীবনের ঝুকি নিয়ে অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন ও বাসে চলাচল করবেন না। ট্রেন ও বাসের ছাদে এবং ট্রাকে ভ্রমন বিপদজনক।

১০। পুরুষ ও নারী পকেটমার এবং প্রতারক হতে সর্তক থাকুন। বাস টার্মিনাল সমূহে, রাস্তায় ও হাটে আগত ক্রেতা বিক্রেতাগন কোন অপরিচিত ব্যক্তি,অজ্ঞান পার্টির নিকট হতে কোন খাদ্যদ্রব্য গ্রহন না করার জন্য অনুরোধ করা হলো।

১১। রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন। রাস্তায় চলাচলের সময় সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বা টাকা পয়সা সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন এবং মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সাথে চলাচল করুন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন।

১২। ট্যাক্সি/অটোরিক্স্রা বা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিন। যাত্রী সাধারনকে ট্রাকে করে ঈদ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হল।

১৩। সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে অথবা আপনার যে কোন মতামত- অভিমত- অভিযোগ জানাতে নি¤েœ বর্ণিত নাম্বার সমূহে অবহিত/যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

 

(আজকের সিলেট/২৭ আগষ্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন