১৯ জুন ২০১৯


লালাবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সিলেটগামী শ্যামলী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাবরু মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৩৫) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারুজুর গ্রামের রুহুল আমীন চৌধুরীর মেয়ে নওশীন (১৮)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লালাবাজার কুশিয়ারা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা হচ্ছেন- গোয়াইনঘাট উপজেলার আঙ্গারুজুর গ্রামের রুহুল আমীন চৌধুরী বাবুলের স্ত্রী ও নিহত নওশীনের মা দিলারা বেগম ও তার আরেক মেয়ে সানজিদা (৮)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক বাসটি দ্রুত চালিয়ে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পিছু নিলে পথিমধ্যে হুমায়ুন চত্বর এলাকা বাস রেখে চালক পালিয়ে যান। বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন