২৮ ডিসেম্বর ২০২২


মাধবপুরে কাভার্ডভ্যান চাপায় দুই ভাইয়ের মৃত্যু

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বেজুড়া গ্রামের আপ্তাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। তারা আপন চাচাতো ভাই। তারা দুজন চাচাতো ভাই।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোহাগ ও শুভ মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় পৌঁছার পর সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া বলেন, মাধবপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

শেয়ার করুন