১৮ জুন ২০১৯


সুনামগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন শিল্পকলা একাডেমীতে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে পঞ্চাশ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে হিজরা জনগোষ্ঠীকে। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা সুচিত্রা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ।

এ ছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা. তানজিল হোসেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান। প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলায় থেকে আগত পঞ্চাশ জন হিজড়া প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণের প্রথম দশদিন সরকার চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ এবং পরবর্তী চল্লিশ দিন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে সবাইকে।

শেয়ার করুন