১৭ জুন ২০১৯


মাধবপুরে ১৯ বস্তা চা পাতা জব্দ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে ১৯ বস্তায় ৪৯৬ কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোরে উপজেলার ১৯ নম্বর তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে মনতলা বিওপি’র বিজিবি সদস্যরা উপজেলার ১৯ নম্বর তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯৮ হাজার ৪শ’ টাকা মূল্যের ভারতীয় চা পাতা আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

শেয়ার করুন