১৪ জুন ২০২৩


ছাতক অনলাইন প্রেসক্লাবের কমিটি অনুমোদন

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত ছাতক অনলাইন প্রেসক্লাবের প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব রোকমুনুর জামান রনি।

মঙ্গলবার রাতে অনুমোদিত কমিটির কপি এসে পৌঁছে ছাতক অনলাইন প্রেসক্লাব।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ২৯ জানুয়ারীতে ‘ছাতক অনলাইন প্রেসক্লাব’র মোশাররফ হোসেন আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরে ছাতক অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুল আলিম গত ৩ জুনে মোশাররফ হোসেনকে সভাপতি, শংকর দত্তকে সিনিয়র সহ সভাপতি, সাজ্জাদ মাহমুদ মনিরকে সাধারণ সম্পাদক ও সুজন তালুকদারকে সাংগঠনিক করে ২৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেন।

কমিটির অন্যান্য দায়ীত্বশীলরা হলেন- সহ-সভাপতি এম শাহিন আহমদ, এইচ এম আবু বকর, মো. ফজলুল হক, জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত আচার্য, সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, হাফিজুর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ জামরুল ইসলাম রেজা, সহ কোষাধ্যক্ষ মাওলানা আলী আসগর, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, মহিলা বিষয়ক সম্পাদক রিফাত সানজিদা ঈশিকা, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান আলী রাজ, সাহিত্য বিষয়ক সম্পাদক এইচএম আদর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, নির্বাহী সদস্য ইমাম হাসান, অমিত দাস, মো. রুখসান মিয়া, দিলোয়ার হোসেন,আব্দুল্লাহ আল মাছনুন, মাহমুদুল হাসান, আলমগীর হোসেন, গোলাম নবি মিল্টন।

শেয়ার করুন