১৬ জুন ২০১৯


জৈন্তাপুরে কলেজ ছাত্রীর ওপর স্প্রে নিক্ষেপ, আটক ১

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর : জৈন্তাপুরে কলেজ ছাত্রীর ওপর স্প্রে নিক্ষেপ করেছে ঐ কলেজের এক ছাত্র। এঘটনায় স্প্রে নিক্ষেপকারীকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ক্যাম্পাসে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। সহপাঠীরা বিষয়টি শিক্ষকদের জানালে তাকে উদ্ধার করে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। শিক্ষকরা ওই ছাত্রকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রুহীনি রঞ্জন পাল বলেন, এ ঘটনায় ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আহত ছাত্রীর সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছি।

জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, সংবাদ পেয়েই স্প্রে নিক্ষেপকারী ছাত্রকে কলেজ ক্যাম্পাস থেকে আটক করি এবং জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ছাত্রীর অবস্থার খবর নিয়েছি। পরিবারের পক্ষ হতে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন