১৫ জুন ২০১৯
উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় আমেনা বেগম (৪৫)নামের এক মহিলা নিহত হয়েছেন। নিহত আমেনা বেগম উপজেলার দয়ামীর ইউপির নিজ কুরুয়া (জায়গীরদার পাড়া) গ্রামের সাজ্জাদ জায়গীরদারের স্ত্রী।
শনিবার সকাল ৯টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কুরুয়া ১০ মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার আমেনা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনা স্থলেই আমেনা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।