১৩ জুন ২০১৯
উপজেলা প্রতিনিধি, বাহুবল

হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় শ্রীবাস চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শ্রীবাস চন্দ্র দাস বাহুবল উপজেলার হোসেনপুর গ্রামের ধীনেশ দাশের পুত্র। তিনি স্থানীয় বাজারের ধান ব্যবসায়ী।
বুধবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, মহাসড়ক দিয়ে মালবাহী ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ডিভাইডার ভেঙে একটি চায়ের স্টলে ঢুকে পড়ে। এ সময় স্টলে বসে থাকা শ্রীবাস চন্দ্র দাশের ঘটনাস্থলেই মৃত্যু হয়।