৬ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : সদর উপজেলার শিবের বাজার রায়েরগাঁও গ্রামে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। নিহত যুবক দুলাল আহমদ (২০) ওই গ্রামের মৃত আবুল বশরের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে চাচা সিরাজুল ইসলামের হামলায় গুরুতর আহত হন দুলাল আহমদ (২০)। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ জানান, শিবের বাজার রায়েরগাঁও গ্রামে চাচার হাতে ভাতিজা খুনের খবর পেয়েছেন। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।