৩ জুন ২০১৯


শ্রীমঙ্গলে অপহৃত শিশু উদ্ধার

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, শ্রীশঙ্গল

মৌলভীবাজার : ঢাকার বংশাল থেকে অপহৃত হওয়া ৩ বছরের শিশু তানভীরকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। তানভীর ঢাকার বংশালের ৪২ ডি হাজী আব্দুল্লাহ সরকার লেনের উজ্জ্বল সরকারের ছেলে। আটক মিলন নায়ারণগঞ্জের সোনারগাওয়ের বাইশটেকি গ্রামের সিরাজুল হকের ছেলে।

সোমবার দুপুরে ওই শিশুটিকে শ্রীমঙ্গল সন্ধানী আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থারার ওসি মো. আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সন্ধানী আবাসিক এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মিলনকেও আটক করা হয়েছে। অপরহণের পর তিনি এক লাখ টাকার মুক্তিপণ দাবি করেছিল।

শেয়ার করুন