২ জুন ২০১৯


সিলেটে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : সিলেটের কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার নগরের জিন্দাবাজারস্থ ফুচকা গার্ডেনে বিশ্বনাথের তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী চৌধুরী আলী আনহার শাহানের উদ্যোগে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।

মোনাজাতের আগে সমাজসেবক আলী আনহার শাহান আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অনলাইন গণ্যমাধ্যম জাগো সিলেট ডট নিউজ এর সম্পাদক ও প্রকাশক শিপন খান।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জালালাবাদের সিনিয়র রির্পোটার ইকবাল মুনশী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সুরমাভিউ এর সম্পাদক এমদাদুল হক সোহাগ, জাগো সিলেট ডট নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক জাকারিয়া ইমরুল, দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট প্রতিনিধি তুহিন আহমদ, পূর্বপশ্চিমবিডির সিলেট প্রতিনিধি মু. মুন্না মিয়া, জাগো সিলেট এর নিজস্ব প্রতিবেদক কামরুল ইসলাম মাহি, সাংবাদিক এ এস রায়হান, বিশ্বনাথ উপজেলা তালামীয নেতা আজিজ আল হাসান, সেলিম রহমান, জমির আহমদ প্রমুখ।

পরে সেচ্ছাসেবী সংগঠন উদীপ্ত সিলেট এর সভাপতি হাফিজ আবিদ কাওছার দোয়া পরিচালনা করেন।

শেয়ার করুন