১ জুন ২০১৯


জকিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট

সিলেট : জকিগঞ্জ উপজেলার সীমান্ত থেকে ১ হাজার ৩৬৯ বোতল ফেন্সিডিলসহ মো. কামরুল হক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার গঙ্গাজল গ্রামের ময়না মিয়ার বাড়ি মো. জালাল উদ্দিনের ঘর থেকে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃত কামরুল জকিগঞ্জ উপজেলার মৃত হাজী আব্দু নূর এর ছেলে।

র‌্যাব-৯ এর সহাকারী পুলিশ সুপার ওবাইন বলেন, ‘কামরুলের সহযোগী পলাতক আসামি জালাল উদ্দিন কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত আলামত ও আটক আসামিকে সিলেটের জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন