১ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর শেখঘাট কলাপাড়া এলাকায় সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১ টার দিকে এলাকাবাসী মরদেহটি ভেসে উঠতে দেখলে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কোতয়ালী থানার ওসি সেলিম মিয়াসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এ ব্যাপারে ওসি সেলিম মিয়া বলেন- মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।