৩১ মে ২০১৯


প্রেস ব্যবসায়ী আব্বাস উদ্দিনের ইন্তেকাল, শোক প্রকাশ

শেয়ার করুন

ডেস্ক রির্পোট

সিলেট : সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সদস্য ও নগরীর বন্দবাজার এলাকার সিটি সুপার মার্কেটস্থ কম্পিউটার অফসেট প্রেসের স্বত্বাধিকারী মোহম্মদ আব্বাস উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …………রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় তিনি দক্ষিণ সুরমার তেতলীস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সদস্য আব্বাস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমিতির সভাপতি মেহেদী কাবুল ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বেলাল। তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন