৩০ মে ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : সিলেট সফরে এসে ব্যস্ততম দিন পার করলেন নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষে হঠিত সমন্বয় কমিটির সমন্বয়ক সাবেক শিবির সভাপতি মজিবুর রহমান মঞ্জ।
জানা যায়, বৃহষ্পতিবার একটি ফ্লাইটে সাবেক জামায়াত নেতা মঞ্জু সিলেটে আসেন । সিলেটে এসেই তিনি তার পূর্ব নির্ধারিত কর্মসূচীতে অশ গ্রহন করেন । দিনভর তিনি বিভিন্ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দেে সাথে মতবিনিময়, পেশাজীবিদের সাথে মতবিনিময় ও বিকালে তিনি নগরীর একটি অভিজাত হোটেলে সুধী জনদের সম্মানে ইফতার ও মতবিনিময় পোগ্রামে প্রধান অিতিথির বক্তব্য রাখেন । ইফতার মাহফিলে শিক্ষক, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর ফাকে মজিবুর রহমান মঞ্জু সিলেটের কয়েকজন প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মজিবুর রহমান মঞ্জুর এই সিলেট সফরকে কেন্দ্র করে ব্যাপক গোপনীয়তা ও জামায়াতের অভ্যন্তরে অস্থিরতা দেখা দেয়। মজিবুর রহমান মঞ্জু যাতে সিলেটে কোন প্রোগ্রাম করতে না পারেন এবং সেখানে যেন কোন উপস্থিতি না হয় সেদিকে কঠোর নজরদারি করে জামায়াত । এমনকি মতবিনিময় ও ইফতার থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয় বলে জানা যায়।