৮ এপ্রিল ২০২৩


দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলার অতিরবাড়ি এলাকায় ট্রাকচাপায় তাহেরা বেগম (৭০) নামে অটোরিকশার এক বৃদ্ধ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী।

শনিবার রাত সোয়া ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুদু মিয়া ও মাহদিয়া নামে অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মহিলার বয়স আনুমানিক ৭০ বছর। ঘটনার সাথে জড়িত ট্রাককে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন