২৮ মে ২০১৯


মাধবপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নারী নিহত

শেয়ার করুন

উপজেলা প্রডতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো ৪ যাত্রী।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের আল-আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত হোসেন জানান, সিলেট থেকে ঢাকামুখি ট্রাকের (সিলেট-ট-১১-১৪৮) সঙ্গে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জমুখি মডার্ন পরিবহনের বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২০০৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত এবং ৪ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করেছে পুলিশ।

শেয়ার করুন