২৮ মে ২০১৯


হবিগঞ্জে ইজি বাইক চালককে হত্যার প্রতিবাদে থানা ঘেরাও

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জে সাবাজ মিয়া (২৭) নামে এক ইজিবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে শহরতলী ধুলিয়াখাল বাইপাস এলাকা থেকে টহলের সময় পুলিশ সদস্যরা তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

মঙ্গলবার ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে চালকরা বিক্ষোভ মিছিল করেন। সাবাজ পৌর শহরের আনোয়ারপুর গ্রামের মাতাব আলীর ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, হত্যাকারী যতই শক্তিশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন