২৯ ডিসেম্বর ২০২৩


গোয়াইনঘাটে ৫০ পিস ইয়াবা সহ যুবক গ্রেফতার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ৫০ পিস ইয়াবাসহ আশিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক গোয়াইনঘাট থানাধীন জাফলং ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের মজনু মিয়ার পুত্র।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম (শ্রাবণ) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও অপরাধ সংক্রান্ত বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন