২৫ মে ২০১৯
উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ট্রাকচাপায় আলমগীর হোসেন (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত আলমগীরের বাড়ি উপজেলার সিক্কা গ্রামে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হুগলিয়া বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলো আলমগীর। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।