২৩ মে ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে নগরীর একটি অভিজাত হোটেলে জমে উঠেছিল মিডিয়া কর্মীদের বহুকাংখিত সংগঠন সিলেট মিডিয়া ক্লাবের অভিষেক ও ইফতার মাহফিল।
বৃহষ্পতিবার নগরীর জিন্তাবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান আকর্ষণ ছিলেন ঢাকা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, বিশিষ্ট কাহিণীকার, সংলাপ রচয়িতা ও চলচ্চিত্রকার কাশেম আলী দুলাল, এসএমপির উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া) জিদান আল মুসা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো ইসমাইল পিপিএম, দৈনিক শুভপ্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফয়ছল আহমেদ মুন্না, র্গীতিকার মাসুক এলাহি চৌধুরী, সমাজসেবক হুমায়ুন আহমদ মাসুক,সমাজসেবক ফুরুক আহমদ, আলতাফ আলী, কন্ঠ শিল্গী আফজল শাহ ও অভিনেত্রী হেনা আলী।
শামীম আহমদ বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল চৌধুরীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন শেখ স্বপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইমতিয়াজ কামরান তালুকদার।
অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেস্ট পদান করেন কামাল আহমদ দুর্জয়, মাসুম পারভেজ তারেক, তামব্বির হুদা সালমান, মো: জালাল আহমদ, শিপন আহমদ, মুহিবুর রহমান রনি, শেখ মোশাইদ, গোলাম সরওয়ার, শীতন বাবু, তুহিন আহমদ, সুলেমান চুন্নু, অশোক কাঞ্চন নাগ,দবিরুজ্জামান দিপু, ইভা বেগম, ফারিয়া আক্তার,সুইটি আলী,স্বপ্নাবেগম,পপি,রুমা রাইসা।