২৩ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর রায়নগর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পরে শিবলু মিয়া (১৯) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার টাংগর গ্রামের ময়না মিয়ার ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রায়নগরের ইকবাল আহমদের মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, নির্মাণাধীন ভবন থেকে পরে এক শ্রমিক পরে যান। তখন স্থানীয়রা থাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।