২০ মে ২০১৯


ওসি আক্তারকে বরখাস্তের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজমল আলী নেপুর’র উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসি আক্তার হোসেনকে বরখাস্ত দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা ২টায় শাহপরাণ (র.) মাজার গেইট প্রাঙ্গনে খাদিমপাড়া ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন