১৮ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : শুভ বৌদ্ধ পূর্ণিমাউপলক্ষে নগরীর বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এ সময় তিনি বৌদ্ধ বিহার ঘুরে দেখেন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।
শনিবার বেলা ২টায় সিলেট নগরীর নতুন বাজার এলাকার বৌদ্ধ বিহারে যান জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উওর) আজবাহার আলী শেখ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুহাম্মদ হেলাল চৌধুরী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন ব্যানার্জী, জালালাবাদ থানার এসি মুতিয়ার, ওসি শাহ মোহাম্মদ হারুন, ওসি (তদন্ত) শাহ আলম ও সাংবাদিক মিঠু দাস জয় সহ মন্দিরের কর্মকর্তারা।