১৫ মে ২০১৯


ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৭ ‘বোমা মেশিন’ ধ্বংস

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে ৭টি পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ ও ১ হাজার ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় জব্দকৃত বোমা মেশিন এবং পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃত্বে টানা তিন ঘন্টা এ অভিযান চলে।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন করছে একটি চক্র। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।

শেয়ার করুন