১৪ মে ২০১৯


চেয়ারম্যানের সাইনবোর্ডে আব্বাসের আদম ব্যবসা, জরিমানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদেক

সিলেট : সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে চেয়ারম্যানের সাইনবোর্ডে আদম ব্যবসার অভিযোগ রয়েছে। অবৈধ ভাবে ট্রাভেলস পরিচালনার দায়ে আব্বাসের ট্রাভেলসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আশরাফুল হকের নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালত ঝিঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিনের মালিকানাধীন এ প্রতিষ্ঠানকে জরিমানা করে।

নগরীর বন্দরবাজার মহাজনপট্টি এলাকায় রাফা এয়ার ইন্টারন্যাশনাল নামে একটি ট্রাভেল এজেন্সী রয়েছে তার। দীর্ঘ দিন থেকেই আব্বাস এই প্রতিষ্ঠানটির আড়ালে আদম ব্যবসা করছিলেন। বিশেষ করে কানাইঘাট এলাকায় নিজের পরিচয়কে কাজে লাগিয়ে লোকজনকে প্রলুব্ধ করছিলেন।

শেয়ার করুন