১৪ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : নগরীর বন্দরবাজার এলাকায় হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তিনটি রেস্টুরেন্টকে বিভিন্ন অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে পড়শী রেস্টুরেন্টকে ২০ হাজার, সিটি হার্ট রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও সাদিয়া রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।