৯ মে ২০১৯


বনফুলে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পণ্য, জরিমানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : দক্ষিণ সুরমাস্থ চন্ডিপুল এলাকায় অভিযান পরিচালনা করে বনফুল কোং সহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল চারটায় চন্ডিপুলস্থ বনফুল কোং কে মেয়াদ উত্তীর্ণ রসমালাই বিক্রয়ের অপরাধে ৭,০০০ টাকা, অনুমোদনহীন পণ্য বিক্রয় করায় আইডিয়াল স্টোরকে ২০০০ টাকা এবং অতিরিক্ত দামে সবজি বিক্রি করার কারণে এক সবজি বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। তিনি আরোও জানান, পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন