৯ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি ছিটকে রেললাইনের উপর পড়লে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ওলিপুর নামক স্থানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ট্রাক উল্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাকচালক ফেনি জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের আমির হোসেনের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লিয়াকত আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
ওলিপুর রেলগেইটম্যান মো. জাকির জানান- বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিনে সিলেটগামী একটি ট্রাক ওলিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে এঘটনাটি ঘটে।
এসময় চট্টগ্রামগামী জালালবাদ লোকাল ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে একঘন্টা আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।