৮ মে ২০১৯


রমজানে নগরীতে চলছে জেলা প্রশাসনের জোর বাজার মনিটরিং

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : চলতি রমজান মাসে সারাদেশের ন্যায় আধ্যাতিক রাজধানী সিলেটেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর মনিটরিং চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে ৫টি বিশেষ বাজার মনিটরিং টিম প্রথম রমজান থেকেই নগরীতে কার্যক্রম শুরু করেছে।

বুধবার সকালে নগরীর বন্দরবাজার, কালিঘাট ও কাজিরবাজার এলাকায় বাজার মনিটরিং করেছে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দিপ কুমার সিংহের নেতৃত্বাধিন বাজার মনিটরিং টিম।

এসময় তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের খাদ্যে ভেজাল না দেয়া, এবং দ্রব্যমূল্যের দাম না বাড়ানোর জন্য সতর্ক করে দেন।

এই টিমের সদস্য হিসেবে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া, এসএমপির পুলিশ ইন্সপেক্টর খন্দকার মফিদুল ইসলাম, জেলা স্যানেটারী ইন্সপেক্টর সিগ্ধেন্দু সরকার, সিলেট চেম্বারের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, খাদ্য পরিদর্শক মুর্শিদা বেগম, জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মোর্শেদ কাদের, বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. রেজুয়ানুল হক, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ হান্নান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সিলেট উইমেন্স চেম্বারের পরিচালক সামসুন্নাহার, এসএমপির প্রতিনিধি এসআই ইয়াসিন।

শেয়ার করুন