২ আগস্ট ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট পিয়াইন নদী থেকে আব্দুল করিম (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) দুপুর ১২ টার দিকে জাফলং পর্যটন স্পট বল্লাঘাট মসজিদের নিচে পিয়াইন নদীতে তার লাশ পাওয়া যায়। মৃত আব্দুল করিম জাফলং এর গুচ্ছগ্রামের আব্দুল কাশেমের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১ আগস্ট) বাড়ি থেকে গরুর ঘাস কাটতে বের হয়ে আর বাড়িতে আসনি করিম। পরে বুধবার দুপুর ১২ টার দিকে জাফলং পর্যটন স্পট বল্লাঘাট মসজিদের নিচে পিয়াইন নদীতে তার লাশ পাওয়া যায়। জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ রতন শেখ ও গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুলের উপস্থিতিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পরিলক্ষিত হচ্ছে না। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরিসহ মৃত্যুর প্রকৃত কারণ যাচাই করার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে।