৮ মে ২০১৯
নিজস্ব প্রতিবেদক

বাহুবল : মোটর সাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিন্ড এলাকা থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। অভিযানকালে চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল, শ্রীমঙ্গল উপজেলার গুহ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মিনহাজুল ইসলাম (২৪), শান্তিবাগ গ্রামের কবির হোসেনের পুত্র জুনায়েদ আহমেদ (২৮), আঐ গ্রামের চেরাগ আলীর পুত্র ফয়সল মিয়া (২৮) ও খলিলনগর গ্রামের আবুল কালামের পুত্র জাহিদ হোসেন শামীম (২৫)।
ডিবি পুলিশ জানায়, তারা দীর্ঘদিন যাবত সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটর সাইকেল বেচা কেনার সাথে জড়িত। তারা হবিগঞ্জের চোরাই মোটর সাইকেলগুলো মৌলভী বাজার ও মৌলভীবাজারের চোরাই মোটর সাইকেল হবিগঞ্জে এনে বিক্রি করত।
ডিবি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে হাতে নাতে মোটর সাইকেলসহ আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।