২৪ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট : জৈন্তাপুর উপজেলার চতুল বাজার এলাকা থেকেপাইপগান ও ৪ রাউন্ডগুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আব্দুস সাত্তার (৩৭) ওই যুবক স্থানীয় বালিধারা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় সাত্তারের পরণে লুঙ্গি ছিল। কোমরে গোঁজা অবস্থায় ৪ রাউন্ড গুলিসহ পাইপগানটি রাখা ছিল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। র্যাব-৯ এর মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান- ‘গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর বিশেষ একটি অভিযানিক দল অভিযান চালিয়ে চতুল বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার লুঙ্গিতে গোঁজা অবস্থায় একটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আসামী জৈন্তাপুর থানায় সোর্পদ করা হয়েছে।’
(আজকের সিলেট/২৪ আগষ্ট/ডি/এমকে/ঘ.)