৫ মে ২০১৯


সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : সিলেটে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার নগরীর চৌহাট্টা মানরু শপিং সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

হামলায় গুরুত্বর আহত হয়েছেন যুবলীগ নেতা মিটু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফ আহমদ। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, টিলাগরকেন্দ্রীক যুবলীগ নেতা মাবরুর ও মিটুর মধ্যে পাথর ব্যবসার টাকা নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ ছিল। এর জের ধরে মিটুর উপর যুবলীগ নেতা মাবরুরের নের্তৃত্বে হামলা হয়। এসময় চুরিকাঘাতে মিটু গুরুতর আহত হন। যুবলীগ নেতা মাবরুর ও মিটু মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদারের অনুসারী বলে জানা যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন