৩০ এপ্রিল ২০১৯


সুনামগঞ্জে তিন থানার ওসি রদবদল

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলায় এক সাথে তিন থানার ওসিকে বদলি করা হয়েছে। তবে কি কারনে তাদেরকে বদলি করা হয় তা জানা সম্ভব হয়নি।

সোমবার রাতে পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে জেলার তাহিরপুর, ছাতক ও দিরাই থানার ওসিকে বদলি করা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধরকে পুলিশ লাইনে, ছাতক থানার ওসি মো. আতিকুর রহমানকে তাহিরপুর থানায় ও দিরাই থানার ওসি মো. মোস্তফা কামালকে ছাতক থানায় বদলি করা হয়েছে।

শেয়ার করুন