২৩ আগস্ট ২০১৭


ছায়া হয়ে তবুও পাশে রইবো

শেয়ার করুন

অমিতাভ চক্রবর্ত্তী রনি

 

ছায়া হয়ে তবুও পাশে রইবো
সারা জীবন তোমাদেরই মন ভুলাবো।।

গানে গানে আশার আলো জাগাবো
শুধু তোমাদেরই মনে নতুন স্বপ্ন সাজাবো ।।

অভিনয় তোমাদেরই শিখাবো
মরে গিয়েও ছবিগুলো দেখাবো।।

পুরনো ছবি দিয়ে সবার রোমান্স বাড়াবো
কল্পনায় শুধু রঙিন ভুবন বানাবো ।।

সাদা-কালো ছবি দিয়ে তোমাদেরই পাশে থাকবো
তোমাদেরই ভালবাসা পরকালে গিয়েও মনে রাখবো ।।

মাঝে মাঝেই টিভি টকশোতে আসবো
পুরনো স্মৃতি মনে করে শুধুই হাসবো ।।

শত শত ছবির আবেগময় কাহিনী শুনাবো
বাস্তবে তোমাদেরই কাঁদাবো ।।

চলচ্চিত্রের অভিজ্ঞতা তোমাদেরই জানাবো
ভুল করলে একটু তোমাদেরই শাসাবো ।।

কর্ম দিয়ে জাতিকে বিশ্বব্যাপী চিনাবো
পুরস্কারে নিজের ঘর ভরাবো ।।

দু:খ, কষ্ট, যন্ত্রনা, রাগ-অভিমান, অপমান সবই ভুলে যাবো
শুধু তোমাদেরই জন্য আল্লাহের কাছে প্রার্থনা করবো ।।

ভাল থাকো সবাই, আমিও ভাল থাকবো
ছায়া হয়ে তবুও তোমাদেরই পাশে রইবো ।।

শেয়ার করুন