২৭ এপ্রিল ২০১৯


নগরীতে পরিষ্কার অভিযান ও ক্লিন সিটির আত্মপ্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেট : নিজে পরিচ্ছন্ন থাকি,শহরটা কে পরিচ্ছন্ন রাখি ও আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে আগামীর প্রজন্মকে উপহার দিবো এবং পরিচ্ছন্ন শহর গড়ার দৃঢ় লক্ষ্য নিয়ে “আমার শহর, পরিচ্ছন্ন শহর” শ্লোগান সামনে রেখে আত্মপ্রকাশে পথ চলা শুরু হলো বৃহত্তর পর্যটন নগরীর সিলেটের পরিষ্কার অভিযান ও সচেতনতামূলক সংগঠন “Clean City(পরিচ্ছন্ন শহর)।

নবগঠিত এই সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আগামীর সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট শহর গড়ে তোলার উদ্দেশ্যে কাজ করবে।

সংগঠনটির আত্মপ্রকাশে সিলেট সিটি কর্পোরেশন এর জনাব রাশেদ আহমেদ (কাউন্সিলর ১৭ নং ওয়ার্ড) সংগঠনের শুভ সূচনা করে কাজিটুলা মসজিদ থেকে নয়াসড়ক পয়েন্ট পর্যন্ত “পরিচ্ছন্নতা ও জনসচেতনতা” কার্যক্রমে অংশগ্রহন করে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা।

শেয়ার করুন