৩ জানুয়ারি ২০২১


মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহিন, সদস্য সচিব আশরাফুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১ জানুয়ারি দলটির কেন্দ্রীয় আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাকির তুহিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কমিটি অনুমোদন দেয়া হয়।

সিলেট মহানগর কৃষক দলের আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক আব্দুজ জব্বার তুতু, অ্যাডভোকেট এজাজ উদ্দিন, মারুফ আহমদ টিপু, সাজন চৌধুরী, শেখ মো. সুমন, মোফাজ্জল হোসেন পিুরু, সালেহ আহমদ গেদা, গিয়াস আহমদ, হাবিবুর রহমান ও মো. আলী লাহিন, সদস্য সচিব- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম।

কমিটির সদস্য- আব্দুল নূর, আনোয়ার হোসেন, মো. মোশারফ, হেদায়েত উল্লাহ, আমির হোসেন (১), রফিকুল ইসলাম, ময়নুল হক স্বাধীন, পারভেজ আহমদ, আমির হোসেন (২), সাকিল আহমদ, সুমন আহমদ, বাচ্চু মিয়া, আব্দুজ জব্বার মদই, আহাদুর রহমান মুন্না, রুম্মান আহমদ, মোশারফ আহমদ, এনাম রহমান, মহসিন রাজা, উকিল আলী, মুহিত হাসান, খালেদ আহমদ, ফয়সল আমিন, আহসান হাবিব, ফয়েজ আহমদ, দরদ মিয়া, আবুল বশর মেম্বার, মরম আলী, মনির উদ্দিন বাবুল, মালেক আহমদ, রেজওয়ান আহমদ, ইকবাল আহমদ, শামীম আহমদ, খন্দকার মুমিন, ছইদ আলী, আলাই ইসলাম, সাজন রাজা তালুকদার, মুক্তার আহমদ, আমির হোসেন (৩)।

শেয়ার করুন