১৮ এপ্রিল ২০১৯
উপজেলা প্রতিনিধি

গোয়াইনঘাট : গোয়াইনঘাটের জাফলংয়ের নলজুড়ি এলাকায় গলায় ফাঁস লাগিয়ে মমতা বেগম (২৮) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। তিনি উপজেলার হাজীপুর এলাকার শিপন মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার সকালের দিকে তার বাবার বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার স্বামীর বাসা হাজীপুর থেকে নলজুড়ি এলাকায় তার বাবা মনহর আলীর বাসায় বেড়াতে যায় তিনি। বৃহস্পতিবার সকাল ৮টায় পরিবারের সবার অজান্তে তাদের বসত ঘরের তীরের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে থানার এসআই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। তবে, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।