১৮ এপ্রিল ২০১৯


তারাপুরে গণহত্যা দিবস পালিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী তারাপুর চা বাগানে শ্রমিকসহ ৩৯ জনকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে দিনটি তারাপুর গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

প্রতিবারের মত এবারো নানা আয়োজনে পালন করা হয়েছে তারাপুর গণহত্যা দিবস। সকালে বাগানে স্থাপিত গণহত্যার স্মারকস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, মুক্তিযোদ্ধ সংসদ ও সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা শ্রদ্ধাভরে সেদিনের শহীদদের স্মরণ করেন।

১৯৭১ সালের ১৮ এপ্রিল তারাপুরের শহীদগণ হলেন- রবীন্দ্রনাথ গুপ্ত, রাজেন্দ্র লাল গুপ্ত, রজত গুপ্ত, জহর গুপ্ত, রণজিৎ গুপ্ত, বাগানের চিকিৎসক, স্টাফ ও কর্মচারীসহ ৩৯ জন।

শেয়ার করুন